পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ(ইউরো চেম) এর চেয়ারপার্সন নুরিয়া লুপেজ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পরিবেশ মন্ত্রণালয়ে অফিস কক্ষে উপদেষ্টার সাথে ইউরো চেম'র চেয়ারপার্সন সাক্ষাৎ করেন।
এসময় বিভিন্ন কোম্পানির প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব সংক্রান্ত চূড়ান্ত নির্দেশিকা তৈরীতে মতামত জানান ইউরো চেম্বারের প্রতিনিধি দল।
উপদেষ্টা এসময় বলেন, বাংলাদেশ বাস্তব সম্মত ও ভবিষ্য উপযোগী ও টেকসই ও ন্যায্য ফ্রেমওয়ার্ক নিয়ে আগ্রহী। প্রতিযোগিতামূলক বৈষম্য রোধে একটি একক ও অভিন্ন কমপ্লায়েন্স কাঠামো অত্যান্ত জরুরি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানান তিনি।
তিনি অতি দ্রুততম সময়ে স্টেকহোল্ডার সভা, ইউরোপিয়ান ইউনিয়ন ও পাশ্ববর্তী দেশের আইন পর্যালোচনা করে চূড়ান্ত নির্দেশিকা তৈরী করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন।
নুরিয়া লুপেজ বলেন, ইউরোপিয়ান কেম্পানিগুলোর টেকসয়তা বিষয়ে বৈশ্বিক অঙ্গীকার রয়েছে। বাজারে ন্যায্য প্রতিযোগিতা ও শতকরা ১০০ ভাগ পুনব্যবহারযোগ্য প্যাকেজিং নিশ্চিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।